বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বিশাল এ জয়ের পর এখন পর্যন্ত গণমাধ্যমের মুখোমুখি হননি দলটির চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে সে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে আসছেন তিনি।
এদিন বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বিএনপি আয়োজিত নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য দিবেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন<<>>বিশ্ব রাজনীতির নতুন উদাহরণ তারেক রহমান
তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































