Apan Desh | আপন দেশ

ধানের শীষে ভোট দেয়ায় তালাক, পাশে দাঁড়ালেন তারেক রহমান 

ফেনী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:১৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষে ভোট দেয়ায় তালাক, পাশে দাঁড়ালেন তারেক রহমান 

ছবি: আপন দেশ

ফেনীতে ‘ধানের শীষে ভোট’ দেয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধুর পাশে দাঁড়িয়েছে বিএনপির পক্ষের মানবিক প্রতিনিধি দল। বিএনপির চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে এ উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় ভুক্তভোগী বিবি জোহরার খোঁজ নিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে পরিদর্শন করে। তারা পরিবারের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সন্তানদের পড়াশোনাসহ বিভিন্ন দিক থেকে সহযোগিতার আশ্বাস দেন।

মোকছেদুল মোমিন মিথুন বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেয়া হবে।

জানা গেছে, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেয়া তালাকের কারণে বিবি জোহরা বর্তমানে তিন সন্তান নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তালাকের শরিয়তসম্মততা যাচাই প্রক্রিয়াধীন। এলাকাবাসীর দাবি, যদি তালাক কার্যকর হয়েছে। তাই মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তার আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন <<>> বগুড়ায় ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটি সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়