Apan Desh | আপন দেশ

ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন শুরু

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ১৬ ডিসেম্বর ২০২৫

ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন শুরু

১৭ দেশের শাটলারদের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয় এ প্রতিযোগিতা। সাড়ে ১৭ হাজার মার্কিন ডলার অর্থপুরস্কারের এ টুর্নামেন্টে লড়ছেন ২৩৩ জন শাটলার। বাংলাদেশ থেকে মোট ৪২ জন শাটলার এবারের আসরে অংশ নিচ্ছেন।

এর মধ্যে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী কশাটলার। পুরুষ একক, নারী একক, পুরুষ দ্বৈত, নারী দ্বৈত এবং মিশ্র- এ পাঁচ ক্যাটাগরিতে খেলা হবে। পুরুষ এককে ভিয়েতনামের লি ডাক ফাত, ভারতের এস গুপ্তার মতো তারকার অংশ নিচ্ছেন। 

নারী এককে যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সোয়ালের পাশাপাশি মালয়েশিয়ার ইং লার কিংর মতো বড় নাম ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে যুক্ত হয়েছে। 

আরও পড়ুন<<>>বিজয় দিবসে শান্ত-মিরাজের ‘অন্যরকম’ লড়াই

পুরুষ দ্বৈতে শীর্ষ বাছাই হিসাবে বাংলাদেশের আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুলের মতো শাটলারের পাশাপাশি বাংলাদেশের আরও দুই সেরা রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটিকে দেখতে পাবেন ব্যাডমিন্টনপ্রেমীরা।

নারী দ্বৈতে যেমন থাকছেন শীর্ষবাছাই থাইল্যান্ডের আয়ম্বরী শ্রীসাকুল-সারিসা জানপেং এবং মালয়েশিয়ার জান মিন ই এবং তান ঝিং হুই জুটি। একইভাবে মিশ্র দ্বৈতে শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট আলোকিত করছেন বাংলাদেশ আল আমিন জুমার-উর্মি আক্তার এবং মালয়েশিয়ার দাতু আসরাহ ও ক্লারিসা সান জুটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান