Apan Desh | আপন দেশ

জাতীয় দলের সহকারী কোচ হলেন সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ৫ নভেম্বর ২০২৪

জাতীয় দলের সহকারী কোচ হলেন সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মঙ্গলবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

চলতি মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। এ সিরিজ দিয়েই বাংলাদেশের সঙ্গে কাজ শুরু করবেন সালাহউদ্দিন।

এর আগেও জাতীয় দলে কাজ করেছেন সালাউদ্দিন। ২০০৫ সালে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। 
২০১০ পর্যন্ত সহকারী কোচের দায়িত্বেও ছিলেন। কোচ হিসেবে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন  প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিপিএলে সফল কোচ হিসেবে সালাহউদ্দিনের খ্যাতি রয়েছে। তার অধীনেই বিপিএলে চারবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস।

আপন দেশ/কেএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন