Apan Desh | আপন দেশ

মোস্তাফিজ তাহলে মাঠে ফিরছেন?

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

মোস্তাফিজ তাহলে মাঠে ফিরছেন?

চট্টগ্রাম স্টেডিয়ামে অনুশীলনের সময় বোলিং করছিলেন মোস্তাফিজ। এ সময় বাঁহাতি এ পেসারকে পেছন থেকে ডাক দেন মোহাম্মদ সালাহউদ্দিন। কুমিল্লার প্রধান কোচের ডাকে সাড়া দিয়ে পেছন ফিরে তাকান। ঠিক তখনই ম্যাথু ফোর্ডের খেলা বল সরাসরি মোস্তাফিজের মাথায় লাগে।

এরপর তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় পাঁচটি সেলাই দেয়া হয়। সেখানে কয়েকদিনের পর্যবেক্ষণে ছিলেন বাঁহাতি এ পেসার। ঢাকায় ফেরার কয়েকদিন পর কেটে ফেলা হয়েছে মোস্তাফিজের মাথার সেলাই। আগের তুলনায় অনেকটা সুস্থ থাকায় প্রথম কোয়ালিফায়ারে দলের সঙ্গে মিরপুরে এসেছিলেন তিনি।

যেখানে ম্যাচ শেষে তাকে সবার সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে। ফাইনালে ওঠার পর টিম বাসে করে ফিরেছেন হোটেলেও। তাতে করে ফাইনালে মোস্তাফিজকে পাওয়ার সুযোগ বাড়ছে। বিসিবি অনুমতি দিলেও মোস্তাফিজকে খেলানোর সিদ্ধান্ত নির্ভর করছে কুমিল্লা ম্যানেজমেন্টের ওপর।

বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, ‘মোস্তাফিজের কোন সমস্যা নেই। সে এখন পুরোপুরি ফিট। আমরা তার সবকিছু বিবেচনা করে ক্লিয়ারেন্স দিয়েছি। এখন খেলানোর সিদ্ধান্তটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।’

এদিকে মোস্তাফিজকে নিয়ে জানতে চাওয়া হয়েছিল লিটন দাসের কাছেও। রংপুরকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে কুমিল্লার অধিনায়ক নিশ্চিত করেছেন, ফাইনালের আগে অনুশীলনে ফিরবেন মোস্তাফিজ। ফাইনালে তাকে পাওয়ার আশাও করছেন তিনি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান