Apan Desh | আপন দেশ

এপস্টেই নথি নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেই নথি নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ছবি: আপন দেশ

ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, যৌন অপরাধী জেফরি এপস্টেইনের পাশবিক যৌনাচার ও অমানবিক কর্মকাণ্ড শয়তানতুষ্টি ও শয়তানি উপাসনার স্পষ্ট রূপ।

শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেলে ফেসবুকে দেয়া পোস্টে তিনি লিখেছেন, কুরআন ও হাদিসে বারবার শয়তানের পদাঙ্ক অনুসরণ ও তার ধোঁকা থেকে বাঁচার জন্য সতর্ক করা হয়েছে। এপস্টেইনের ঘটনা সে সতর্কবার্তাকে আমাদের সামনে জীবন্ত করে দেখিয়েছে।

আরও পড়ুন <<>> রমজানের আগে প্রস্তুতি-করণীয়

শায়খ আহমাদুল্লাহ বলেন, শয়তানের অন্যতম মূল হাতিয়ার হলো যৌনতা। ইসলাম কেবল জিনা বা ব্যভিচারই নিষিদ্ধ করেনি। বরং জিনার ধারে-কাছেও যেতে কঠোরভাবে বারণ করেছেন। যৌন অপবিত্রতার মাধ্যমে শয়তান বেশি তুষ্ট হয়। এপস্টেইনের পাশবিক যৌনাচার ও বিচিত্র অমানবিক কর্মকাণ্ড মূলত সেই শয়তানতুষ্টি ও শয়তানি উপাসনার প্রকাশ।

তিনি মহান আল্লাহর সতর্কবার্তা স্মরণ করিয়ে দেন, তাই আমাদের এমন সব পথ থেকে সর্বদা বেঁচে থাকতে সতর্ক থাকা উচিত, যা শয়তানতুষ্টি ঘটাতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাড়ছে না জ্বালানি তেলের দাম ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী ১৪ জেলায় প্রশাসক নিয়োগ ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা তেহরানে ফের অতর্কিত হামলা ইসরায়েলের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক