Apan Desh | আপন দেশ

হজ নিবন্ধন শুরু আজ থেকে, আবেদন করা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫০, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৫১, ১৬ নভেম্বর ২০২৬

হজ নিবন্ধন শুরু আজ থেকে, আবেদন করা যাবে যেভাবে

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বাড়তি হজ কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় ২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।

তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে এর আগেই নিবন্ধন বন্ধ করে দেয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছিল। 

ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন <> শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে খসড়া নীতিমালা, আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভা

পরবর্তী সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে সৌদি আরব বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে। 

পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় কিছু কোটা অব্যবহৃত রয়েছে।

বাড়তি ও অব্যবহৃত এসব কোটায় নতুন করে হজযাত্রী নিবন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়