Apan Desh | আপন দেশ

শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৯, ২১ নভেম্বর ২০২৬

শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহবায়ক কমিটি গঠন

শামছুর রহমান শিমুল বিশ্বাস ও আমান উল্লাহ আমান। ছবি: আপন দেশ

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির আহবায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কিমিটির সদস্য আমান উল্লাহ আমানকে। এছাড়া সদস্য সচিব করা হয়েছে শামছুর রহমান শিমুল বিশ্বাসকে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের সম্মতিতে একযোগে পদত্যাগের পর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মোট সদস্য ৫১জন। 

সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সভায় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দ্রুত কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে সংগঠনের সংবিধান পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত ও নতুন আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।

আহবায়ক ও সদস্য সচিব ছাড়াও নতুন কমিটিতে ৪৯ জন সদস্য রয়েছেন। এ কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে।

সভায় গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমজীবী মানুষের সমস্যা, মজুরি বৃদ্ধি এবং তাদের অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সমর্থন ও সহযোগিতা দেয়ার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন <<>>ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ-মিছিল আজ

নতুন আহবায়ক কমিটির সদস্যরা

আহবায়ক আমান উল্লাহ আমান এমপি এবং সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।

কমিটির সদস্যরা হলেন, আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সহযোগী এই সংগঠনের কমিটির মেয়াদ দুই বছর। সর্বশেষ ২৮ এপ্রিল ২০১৪ সালে শ্রমিক দলের কমিটি ঘোষণা হয়েছিল। দিনের হিসেবে তা ১০ বছর ৬ মাস ২৪দিন পেরিয়ে গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়