ছবি: আপন দেশ
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাব্বি হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকালে ক্ষেতলাল উপজেলার নশিরপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার শরীর ও গলায় রশি পেঁচানো ছিল।
নিহত রাব্বি হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরবাজার মহল্লার খলিল প্রামাণিক ওরফে সাদ্দামের ছেলে। সে পেশায় অটোভ্যানচালক ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার জামুর বাজার এলাকা থেকে রাব্বি নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন ২০ নভেম্বর তার বাবা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আরও পড়ুন<<>>পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ
স্থানীয়রা জানান, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। শনিবার সকালে কৃষকরা মাঠে গিয়ে স্থানীয় কৃষক মামুনের ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল হোসেন জানাম, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও নেয়া হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































