ছবি: আপন দেশ
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১-এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এ এমপিকে আটক করা হয়েছে।
আরও পড়ুন <> জন্মদিনে তারেক রহমান: নির্বাসন পেরিয়ে স্বপ্নের সিংহাসনে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় একাধিক মামলা রয়েছে।
এসব মামলার মধ্যে হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা করা হয়েছে। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































