Apan Desh | আপন দেশ

গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক জীবন, বেড়েছে যান চলাচল

গোপালগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:০২, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:০৩, ২১ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক জীবন, বেড়েছে যান চলাচল

ছবি: আপন দেশ

তিন দিনের সংঘর্ষ, অবরোধ ও উত্তেজনার পর গোপালগঞ্জে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং যান চলাচল বেড়েছে। সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে। খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষও প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেছেন।

তবে গোপালগঞ্জ থেকে ঢাকা ও রাজশাহীগামী ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। এতে রেলপথে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন <> খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

এদিকে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দুই দিনের সহিংসতা ও অস্থিরতার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসায় জনমনে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। 

তবে সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো উদ্বেগ ও সতর্কতা রয়েছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়