ছবি: আপন দেশ
রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) এবং জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় শাহিন আলীর পরিহিত প্যান্টের দুই পাশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএমের দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) এবং জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)।
আরও পড়ুন<<>>পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় শাহিন আলীর পরিহিত প্যান্টের দুই পাশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএমের দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে পুলিশ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে খুলনায় যাচ্ছিল। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































