ছবি: আপন দেশ
‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে সশস্ত্র বাহিনী ও গণতান্ত্রিক সরকার উজ্জীবিত থাকলে দেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী উজ্জীবিত থাকলে বাংলাদেশকে কেউ আর তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার।
আরও পড়ুন <<>> আ.লীগ নিষিদ্ধে প্রয়োজনে সংবিধানও সংশোধন হবে: প্রতিমন্ত্রী
তিনি বলেন, সবশেষ ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসে অংশ নেয়াই ছিল বেগম খালেদা জিয়ার শেষ উপস্থিতি।
আগামী ২০৩০ সালের মধ্যে ওয়ান র্যাংক ওয়ান পেনশনের আওতায় আসবে সশস্ত্র বাহিনী বলেও জানান প্রধানমন্ত্রী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































