Apan Desh | আপন দেশ

‘নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬

‘নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে’

ছবি : আপন দেশ

গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, যারা গোপনে নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। রাজনৈতিকভাবে মোকাবিলার অর্থ রাস্তায় মারামারি করা নয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরেবাংলানগরে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন: ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদের কঠোরভাবে এবং সম্পূর্ণ আইনগতভাবেই মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছে। জনগণের তীব্র আন্দোলনের মুখেই ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়