Apan Desh | আপন দেশ

নাশকতা

সংসদ ভবনে হামলার শঙ্কায় যে তথ্য দিলো সিটিটিসি

সংসদ ভবনে হামলার শঙ্কায় যে তথ্য দিলো সিটিটিসি

রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় সম্ভাব্য হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শনিবার (২৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন বলেন, আমরা এ তথ্যটা পেয়েছি। আমাদের সিটিটিসি সাইবার ইন্টেলিজেন্ট এবং আমাদের স্পেশাল অ্যাকশন টিম এ বিষয়ে কাজ করছে। মুনশী শাহাবুদ্দীন বলেন, আমার মনে হয় যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাআল্লাহ আমরা এটাকে ফেস (মোকাবিলা) করতে পারব। আমরা সমন্বিতভাবেই এটি মোকাবিলা করব। আমাদের যে সিকিউরিটি প্ল্যানিং আছে, সেটা আপনাদের কাছে বিস্তারিত বলার বিষয় নয়। পরিকল্পনা অনুযায়ী একর্ডিংলি কাজ করব।

০৮:৪৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

ট্রেনে নাশকতায় শঙ্কা, গতি কমেছে ঘণ্টায় ৪০ কি.মি

ট্রেনে নাশকতায় শঙ্কা, গতি কমেছে ঘণ্টায় ৪০ কি.মি

নাশকতার শঙ্কায় কমানো হয়েছে রেলের গতি। ঘণ্টায় ২০থেকে ৪০কিলোমিটার গতি কমানোর ফলে ভোগান্তিতে যাত্রীরা। ঢালারচর এক্সপ্রেস ট্রেনটির পানা স্টেশন ছাড়ার কথা ৮টা ২০ মিনিটে। কিন্তু শনিবার রাজশাহীর উদ্দেশ্যে এ স্টেশন ছেড়েছে সকাল সাড়ে ৯টায়। আবার রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটিও ঈশ্বরদী বাইপাস স্টেশনে এক ঘণ্টা দেরিতে পোঁছে। একইভাবে ঈশ্বরদী বাইপাস হয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী সকল ট্রেনই চলছে ধীর গতিতে। এতে প্রত্যেকটি ট্রেনের ১ থেকে ৮ ঘণ্টা শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।রেল সংশ্লিষ্টরা বলছেন, নাশকতার আশঙ্কায় ট্রেনের গতি কমিয়ে পরিচালনার নির্দেশনা মানতেই এমনটি হচ্ছে। দিনে ৯০ কি.মি গতিতে চলাচলকারী ট্রেনের গতি কমিয়ে ৭৫ কি.মি ও রাতে ৬০ থেকে ৭০ কি.মি গতিতে চলাচলকারী ট্রেনের গতি ৫০ কি.মি-তে নামিয়ে আনা হয়েছে।

০৩:০৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement