ছবি: সংগ্রহীত
দক্ষিণ ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইনিয়া। ২০০৫ সালে তিনি কেরালার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত ‘মিস ত্রিবান্দ্রম’ সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। খেতাব জয়ের পর তিনি পুরোদমে মডেলিং শুরু করেন এবং বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে নির্মাতাদের নজরে আসেন।
২০১০ সালে ‘পাডাগাসালাই’ সিনেমার মাধ্যমে ইনিয়ার তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়। সর্বশেষ তিনি ‘মুকুথি আম্মান ২’ছবিটিতে অভিনয় করেছেন। এ সিনেমার শুটিং সেটে ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকের বিষয়ে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত সম্মতি ও সীমারেখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ ভারতীয় এ অভিনেত্রী জানিয়েছেন, কোনো অভিনয়শিল্পী সম্মতি না দিলে তাকে জোর করে কোনো দৃশ্যে অভিনয় করানো সম্ভব নয়। তবে তার মতে, কোনো বিষয়ে অস্বস্তি থাকলে সেটি যথাসময়ে নির্মাতাকে জানিয়ে দেয়া একজন শিল্পীর দায়িত্ব।
ইনিয়ার ভাষ্যমতে, সিনেমাজগতে কেউ আমাদের কোনো কিছু করতে বাধ্য করে না। আমাদের সম্মতি ছাড়া কেউ কিছু করাতে পারে না। কোনো দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হলে সেটা জানানো উচিত। প্রয়োজনে নির্মাতারা ক্যামেরার কৌশল ব্যবহার করে দৃশ্যটি ধারণ করতে পারেন।
আরও পড়ুন<<>>সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন
তিনি আরও যোগ করেন, কোনো দৃশ্যে অভিনয়ের সম্মতি দেয়ার পর কাজ শেষ হলে তা নিয়ে আপত্তি তোলা যৌক্তিক নয়। তাই কাজের শুরুতেই নিজের সীমারেখা পরিষ্কার রাখা প্রয়োজন।
নিজের ব্যক্তিগত পরিসর রক্ষার বিষয়ে বাবার কাছ থেকে পাওয়া শিক্ষার কথাও তুলে ধরেছেন এ অভিনেত্রী। ইনিয়া জানান, তার বাবা সব সময় বলতেন, নিজের ঘর একটি ব্যক্তিগত জায়গা, আর সেখানে কেউ ঢুকতে চাইলে দরজা খোলার সিদ্ধান্ত নিতে হবে তাকেই।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে নয়নতারা অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’। ছবিটিতে অভিনয় করেছেন ইনিয়াও। ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































