Apan Desh | আপন দেশ

চুনারুঘাটে যুবলীগ নেতা গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩১, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩১, ১৪ নভেম্বর ২০২৬

চুনারুঘাটে যুবলীগ নেতা গ্রেফতার

ছবি: আপন দেশ

হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজমুল আলম পলাশ শানখলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি কালিনগর বাজারের একজন ব্যবসায়ীও।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, নাজমুল আলম পলাশকে সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়