Apan Desh | আপন দেশ

নলডাঙ্গায় সাত মাথার তালগাছ

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৫, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৪৭, ১৪ নভেম্বর ২০২৬

নলডাঙ্গায় সাত মাথার তালগাছ

ছবি: আপন দেশ

নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামে একটি তালগাছে সাতটি মাথা দেখা গেছে। ব্যতিক্রম আকৃতির এ তালগাছ দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দাসহ আশপাশের বিভিন্ন এলাকার উৎসুক মানুষ। বিরল এ দৃশ্য ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণত তালগাছের একটি মাথা থাকলেও পূর্ব সোনাপাতিল গ্রামের এ গাছটিতে বিভিন্ন দিক থেকে সাতটি মাথা বের হয়েছে। 

আরও পড়ুন<<>>গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক যান চলাচল বন্ধ

স্থানীয় বাসিন্দা জহুরুল জানান, প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি। পরে সরেজমিনে গাছটি দেখে বিস্মিত হয়েছেন।

স্থানীয়রা বলেন, ব্যতিক্রমী এ তালগাছটির কথা শুনে অনেকেই দেখতে যাচ্ছেন। তিনিও গাছটি দেখার পরিকল্পনা করেছেন। স্থানীয় পরিবেশকর্মী ফজলে রাব্বী বলেন, তালগাছে একাধিক মাথা সচরাচর চোখে পড়ে না। গাছটির যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা প্রয়োজন।

স্থানীয়দের প্রত্যাশা, গাছটির যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা হলে এটি নলডাঙ্গার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হতে পারে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়