ছবি: আপন দেশ
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (১৪ নভেম্বর) আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। বাকি সিদ্ধান্ত ভারত সরকারের।
মো. আসাদুজ্জামান বলেন, মানবতাবিরোধী অপরাধের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না। তার বাবা শেখ মুজিবুর রহমানই এ আইন করে গেছেন।
আরও পড়ুন<<>>প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে দেশে এনে বিচার: রিজভী
তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে জেলায় জেলায় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু হবে।
এছাড়া দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রার বিভাগ হয়রানিমুক্ত করা হবে, এরপরও হয়রানি হলে জিরো টলারেন্স।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































