জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমীর
জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে ১১ দলীয় জোট। সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়েছেন জোটের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। সচিবালয়ের সামনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর বলেন, আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি। জনগণের দাবি জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি।
০৫:৩৬ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার