Apan Desh | আপন দেশ

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৬, ৩১ আগস্ট ২০২৫

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

রাজধানীর বিজয়নগরে হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের দায়িত্বশীল কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা জানতে খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

আরও পড়ুন<<>>নুরের দ্রুত আরোগ্য কামনা তারেক রহমানের

শায়রুল আরও জানান, খালেদা জিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এমন হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। একইসঙ্গে তিনি নুরের সঠিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন।

এ সময় বিএনপি চেয়ারপারসন নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার জন্য দোয়া করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ