Apan Desh | আপন দেশ

বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:০৩, ৩ মার্চ ২০২৬

বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। সর্বশেষ হিসাবে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩২৮ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। মঙ্গলবার (০৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন আরিফ হোসেন খান, যিনি বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৮০ দশমিক ৯৫ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার।

আরও পড়ুন <<>> চলমান ঋণ নবায়নের সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক

বিশেষজ্ঞদের মতে, নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। ফলে সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধীরে ধীরে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু