Apan Desh | আপন দেশ

ইন্টারনেট

মোবাইলের জন্য সেরা তিন ব্রাউজার

মোবাইলের জন্য সেরা তিন ব্রাউজার

মোবাইলে ইন্টারনেট ব্যবহার মানেই অনেকের কাছে গুগল ক্রোম। তবে কখনও কি লক্ষ্য করেছেন, আপনি যা সার্চ করছেন, সেগুলোর বিজ্ঞাপন বারবার চোখে আসে? অথবা আপনার পছন্দ–অপছন্দের তথ্য যেন ইন্টারনেট অচেনা কেউ দেখে ফেলেছে? এ অস্বস্তির মূল কারণ হলো অনলাইন ট্র্যাকিং এবং ডেটা কালেকশন। ব্যবহারকারীর অভিজ্ঞতা ও তথ্য সুরক্ষার দিকে নজর দিয়ে এখন অনেকেই এমন ব্রাউজারের খোঁজ করছেন, যা ব্যবহার করেও তারা নিরাপদ থাকতে পারেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এমন বেশ কিছু বিকল্প ব্রাউজার পাওয়া যায়, তবে ব্যবহার ও কার্যকারিতার দিক থেকে তিনটি বিশেষভাবে এগিয়ে।

০৫:৩১ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

চার সপ্তাহ ইন্টারনেট দুনিয়ার বাহিরে ইরান

চার সপ্তাহ ইন্টারনেট দুনিয়ার বাহিরে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ইরানে গত চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতিটিকে ‘ডিজিটাল অন্ধকার’ হিসেবে উল্লেখ করেছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। নেটব্লকস জানিয়েছে, টানা প্রায় এক মাস ধরে দেশটির সাধারণ মানুষ বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ দীর্ঘমেয়াদি ইন্টারনেট ব্ল্যাকআউট নাগরিকদের তথ্যপ্রাপ্তি ও যোগাযোগের মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এটি চলতি বছরে প্রথম নয়। এর আগে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময়ও কয়েক সপ্তাহের জন্য দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।

১২:৪০ এএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

প্রথমবারের মতো ট্রেনে চালু হচ্ছে স্টারলিংক ইন্টারনেট

প্রথমবারের মতো ট্রেনে চালু হচ্ছে স্টারলিংক ইন্টারনেট

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে সরাসরি স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদের প্রত্যক্ষ নির্দেশনায় বিএসসিএল রেলওয়েতে পরীক্ষামূলকভাবে স্টারলিংক কানেক্টিভিটি চালু করেছে। পরীক্ষামূলক কার্যক্রম পর্যবেক্ষণে উপদেষ্টা রেহান আসিফ আসাদ বুধবার (১১ মার্চ) দুই দফা পরিদর্শন করেছেন। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ রেলওয়ে।

০৮:৪৪ পিএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার

‘ইন্টারনেট আসক্তি ছেড়ে তরুণদের বইয়ে পাতায় ফেরাতে হবে’

‘ইন্টারনেট আসক্তি ছেড়ে তরুণদের বইয়ে পাতায় ফেরাতে হবে’

ইন্টারনেট আসক্তি বইয়ের প্রতি তরুণ প্রজন্মের অনীহা তৈরি করেছে। তাই ইন্টারনেটে নেতিবাচক দিকটি সম্পর্কে তরুণদের সচেতন থাকতে হবে। বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে তরুণদের। এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অমর একুশে বইমেলা এখন আমাদের জাতির মেধা ও মননের প্রতীকে পরিণত হয়েছে। ১৯৭৮ সাল থেকে এ মেলা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দেশের রাজনৈতিক বাস্তবতার কারণে এবার মেলা শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এর গুরুত্ব কমেনি।

০৩:৩৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

আজ রাতে ৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট সেবা

আজ রাতে ৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট সেবা

পটুয়াখালীর কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাতে ৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিএসসিপিএলসি’র মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের SEA-ME-WE-5 (SMW5) কনসোর্টিয়াম কর্তৃক শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে পরদিন রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা সাবমেরিন ক্যাবলের লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

১১:২২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ