Apan Desh | আপন দেশ

ট্রাফিক পুলিশ

৫০০ টাকা চাঁদা নেয়ার অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

৫০০ টাকা চাঁদা নেয়ার অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

মোটরসাইকেল চালকের কাছে ৫০০ টাকা চাঁদা নেয়ার অভিযোগে দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যরা সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার অধিনে দায়িত্বরত ছিলেন। তাদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে রিজিওনের পুলিশ সুপার।  রোববার (২৪ মে) বিকেলে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।  প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা,  কনস্টেবল ফজলুর রহমান, কনস্টেবল আব্দুর রউফ ও পিকআপভ্যানের চালক লিটন।

০৯:১৪ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

সড়কে এআই মামলা থেকে বাঁচতে যা করবেন

সড়কে এআই মামলা থেকে বাঁচতে যা করবেন

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন শুধু ট্রাফিক পুলিশ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সিসিটিভি ক্যামেরাও সড়ক আইন ভঙ্গ শনাক্ত করছে ডিএমপি। ফলে এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করে ট্রাফিক আইন ভঙ্গের ছবি ও ভিডিও সংগ্রহ করছে। এরপর সফটওয়্যার বিশ্লেষণের মাধ্যমে তৈরি হচ্ছে অটো মামলা, যা সরাসরি পৌঁছে যাচ্ছে গাড়ির মালিকের মোবাইলে। পাশাপাশি নোটিশ পাঠানো হচ্ছে ডাকযোগে ও ডিজিটাল মাধ্যমে। তবে এ মামলা থেকে বাঁচার উপায় সম্পর্কে আজ জানান।

০৪:৩৩ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (০৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরে যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এ ব্যবস্থায় ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে ভিডিও বা স্থিরচিত্র ধারণ করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

০৫:৫৬ পিএম, ৩ মে ২০২৬ রোববার

পহেলা বৈশাখে যান চলাচলে বিশেষ নির্দেশনা

পহেলা বৈশাখে যান চলাচলে বিশেষ নির্দেশনা

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এদিন নগরীর বিভিন্ন সড়কের ১৪টি পয়েন্টে ডাইভারশন থাকবে। তাই বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকায় সড়ক বন্ধ বা ডাইভারশন থাকবে। ডাইভারশন পয়েন্টগুলো হলো—বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, পুলিশ ভবন, সুগন্ধা, কাকরাইল চার্চ, কদম ফোয়ারা, হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল, রোমানা, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য, নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।

০৩:৩৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

রাজধানীর যানজট কমাতে ডিএমপির কঠোর পদক্ষেপ 

রাজধানীর যানজট কমাতে ডিএমপির কঠোর পদক্ষেপ 

ঢাকা মহানগরীর যানজট কমাতে বড় পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শহরের ভেতরে থাকা অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। রোববার (০৫ এপ্রিল) ডিএমপি সদর দফতর থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে নাগরিক সেবা উন্নত করার লক্ষ্যও রয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীনভাবে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার পরিচালিত হচ্ছে। অনেক ক্ষেত্রে রুট পারমিট ছাড়াই এসব কার্যক্রম চলছে।

০৮:২৭ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রোববার

ফের অকেজো পরিবহণের দখলে সড়ক

ফের অকেজো পরিবহণের দখলে সড়ক

সরকার বদল হয়েছে কিন্তু বদলায়নি সড়কের অকেজো গাড়ী। আবারও ফিটনেসবিহীন অকেজো যানবাহনে ভরে গেছে রাজধানীর সড়কপথ। চলার যোগ্য নয় তারপরেও চলছে এসব পরিবহন। ফলে বাড়ছে বায়ুদূষণ। সৃষ্টি হচ্ছে কালো ধোঁয়া। ক্ষতিগ্রস্থ হচ্ছে মানবস্বাস্থ্য। সড়কে ট্রাফিক ব্যবস্থা না থাকাই এর অন্যতম কারণ। যার সুবিধা নিচ্ছেন অসাধু পরিবহন মালিকরা। বায়ু ‍দূষণরোধ ও সড়কে শৃঙ্খলা ফেরানোর আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সারা দেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। আর এর প্রভাব পড়ে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন সংস্থায়। এসময় ট্রাফিক পুলিশ মাঠে না থাকায় সড়কে যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ভেঙে যায়।

০৪:৩৯ পিএম, ৪ নভেম্বর ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement