ছবি: আপন দেশ
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় বিমানবন্দরটি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় সাড়ে ৩ হাজার যাত্রী। সোমবার (১২ অক্টোবর) সকাল পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদগামী অন্তত ১০টি ফ্লাইট ব্যাহত হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১০টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৩টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৩টি ফ্লাইট রয়েছে।
আরও পড়ুন<<>>মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল
এসব ফ্লাইট বাতিলের ফলে সর্বমোট ৩ হাজার ৪৩১ জন বিমানযাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর ফ্লাইট সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































