Apan Desh | আপন দেশ

মিড ডে মিল পাবে ১ কোটি ৩১ লাখ শিক্ষার্থী: জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩০, ২৭ নভেম্বর ২০২৬

মিড ডে মিল পাবে ১ কোটি ৩১ লাখ শিক্ষার্থী: জুবাইদা রহমান

ছবি: আপন দেশ

পুষ্টি চাহিদা মেটাতে এখন ৩১ লক্ষ শিক্ষার্থী মিড ডে পাচ্ছে। পর্যায়ক্রমে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী মিড ডে মিল পাবে। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন <<>> শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী

ডা. জুবাইদা রহমান বলেন, জাতিসংঘের জরিপ অনুযায়ী, দেশের ৬৪ জেলায় ৫০৩ উপজেলায় পুষ্টিহীনতায় খর্বতার শিকার ৫ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু।

বিশ্বের দরবারে দেশের রান্না ছড়িয়ে দেয়ার আহবান জানান ডা. জোবায়দা রহমান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়