Apan Desh | আপন দেশ

বিমান বন্দর

দুই বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর চালু হবে: মির্জা ফখরুল

দুই বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর চালু হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের বহু প্রতীক্ষিত পরিত্যক্ত বিমানবন্দর আগামী দুই বছরের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন—ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট হবেই। আমরা সবাই হয়তো যাতায়াত করতে পারব না, কিন্তু এটা হবে আমাদের গর্ব। আমরা বলতে পারব, আমাদের একটি বিমানবন্দর আছে। বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত সংবর্ধনা ও স্বাগত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো সংস্কারের বিরুদ্ধে নয় বরং জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

০৮:০৪ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর-ফ্লাইং অ্যাকাডেমির ঘোষণা 

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর-ফ্লাইং অ্যাকাডেমির ঘোষণা 

বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে এখানে বিমানবাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি স্থাপন এবং পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং অ্যাকাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমানবাহিনী প্রধান এসব তথ্য জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

০৩:০৯ পিএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার

খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে। শুক্রবার (২৪ এপ্রিল) ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে—শনিবার (২৫ এপ্রিল) থেকে ইস্তাম্বুল ও মাস্কাটগামী ফ্লাইট চালু হবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক সপ্তাহ ধরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। পরে সোমবার (২০ এপ্রিল) ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মেহরাবাদ বিমানবন্দরসহ ইমাম খোমেনি বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দেয়।

০৭:৪৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

বিমানবন্দরে অনিয়মের বিরুদ্ধে মন্ত্রীর কঠোর নির্দেশনা

বিমানবন্দরে অনিয়মের বিরুদ্ধে মন্ত্রীর কঠোর নির্দেশনা

বিমানবন্দরে লাগেজ চুরি এবং প্রবাসী যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার (৩০ মার্চ) সকালে তারা রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুর্মিটোলা সদর দফতর পরিদর্শন করেন। এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. হুমায়রা সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরিদর্শন শেষে কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় বিমানের রুট নেটওয়ার্ক, বহর সম্প্রসারণ, আর্থিক অগ্রগতি, যাত্রীসেবার মান এবং আসন্ন হজ কার্যক্রম নিয়ে উপস্থাপনা করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমানের দক্ষ জনবল ও চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।

১২:২৮ এএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, যাত্রীসেবা, বিশেষ নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ছাড়া সব সহযাত্রী/দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এদিকে বৃহস্পতিবার দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

১২:৪৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা জিয়া, আসছে এয়ার অ্যাম্বুলেন্স

হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা জিয়া, আসছে এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে বহন করা কাতার সরকারের অ্যাম্বুলেন্সটি মধ্যরাত বা শুক্রবার ভোরে ঢাকায় অবতরণ করতে পারে। দেশে অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে এয়ার অ্যাম্বুলেন্সটি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মত হয়েছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে কাতার সিভিল এভিয়েশন অথবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) লিখিত আকারে জানিয়ে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের শিডিউল জানাবে। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত বেবিচক কোনো চিঠি পায়নি। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের চিঠি পেলেই তারা অ্যাম্বুলেন্সটি অবতরণের অনুমতি দেয়ার প্রক্রিয়া শুরু করবেন। 

০৮:৫৪ পিএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement