রেজা কিবরিয়া। ফাইল ছবি
শিক্ষা খাতের বিভিন্ন দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের সাব-কমিটি গঠন করা হয়েছে। সভাপতি করা হয়েছে হবিগঞ্জ-১ আসনের এমপি ড. রেজা কিবরিয়াকে।
জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এ সাব-কমিটি গঠন করেছে। প্রতিটি অভিযোগ তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে মূল কমিটির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোহাম্মদ কাউছার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদের কার্যপ্রণালি-বিধির ১৯৬ বিধি অনুযায়ী এ সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সংরক্ষিত নারী আসনের এমপি বীথিকা বিনতে হোসাইন, রাজশাহী-১ আসনের এমপি মো. মুজিবুর রহমান এবং কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিকুর রহমান মোজাহিদ।
আরও পড়ুন <<>> পল্লবীতে বাসে আগুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, শিক্ষা প্রকৌশল অধিদফতর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর, পরিদফতর, আঞ্চলিক অফিস, জেলা শিক্ষা অফিস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো তদন্ত করবে সাব-কমিটি। অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ মূল কমিটিতে প্রতিবেদন জমা দেবে তারা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































