Apan Desh | আপন দেশ

ফ্লাইট

খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে। শুক্রবার (২৪ এপ্রিল) ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে—শনিবার (২৫ এপ্রিল) থেকে ইস্তাম্বুল ও মাস্কাটগামী ফ্লাইট চালু হবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক সপ্তাহ ধরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। পরে সোমবার (২০ এপ্রিল) ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মেহরাবাদ বিমানবন্দরসহ ইমাম খোমেনি বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দেয়।

০৭:৪৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

শাহ আমানতে ৩০৬ ফ্লাইট বাতিল 

শাহ আমানতে ৩০৬ ফ্লাইট বাতিল 

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে কিছুটা উন্নতি দেখা গেছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ও আগত মোট ৩০৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার ও সোমবার (১২ ও ১৩ এপ্রিল) দুই দিনে মোট ৯টি ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে ৩০টি ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি আগমন ফ্লাইটও বাতিল হয়েছে।

১১:১৭ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

কাতারে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ

কাতারে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ

কাতারে আটকে থাকা বাংলাদেশি যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় প্রত্যাবর্তনের সুবিধার্থে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে বাংলাদেশ দূতাবাস। এজন্য কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে। বুধবার (১১ মার্চ) দূতাবাস কাতার একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে, বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের ঢাকায় ফিরিয়ে আনা হবে। ফ্লাইটে বিশেষভাবে অগ্রাধিকার দেয়া হবে শিশু, মহিলা এবং বয়স্ক যাত্রীদের।

০৭:৪২ পিএম, ১১ মার্চ ২০২৬ বুধবার

বিমানের ছয় রুটের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

বিমানের ছয় রুটের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে বিমানপথ। ভূরাজনৈতিক উত্তেজনা ও আকাশপথের নিরাপত্তা ঝুঁকির জেরে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এ সংস্থা। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে–সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেয়া হবে। 

০৪:৪২ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান

হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান

তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে ‘হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না।’ বিশ্ব তেল রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি হলো হরমুজ প্রণালী। উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর রফতানির বড় অংশ এ প্রণালী দিয়ে সম্পন্ন হয়। সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ এখান দিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তেল পাঠায়। সরু এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। নাম প্রকাশ না করার শর্তে এ কর্মকর্তা বলেছে, ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি। ইরান দীর্ঘ সময় ধরে বলে আসছে যদি তাদের ওপর কোনো ধরনের হামলা হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। সূত্র: রয়টার্স আপন দেশ/এবি

১২:৫৭ এএম, ১ মার্চ ২০২৬ রোববার

মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলার জেরে আঞ্চলিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে সংঘাতে জড়ায় ইসরাইল। শনিবার ভোরে তেহরানে আবারও হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার।

০৪:৫১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

আকাশপথ খুলে দিল ইরান

আকাশপথ খুলে দিল ইরান

প্রায় ৫ ঘণ্টা পর আকাশসীমা খুলে দিয়েছে ইরান। সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ইরান, যার ফলে আঞ্চলিক বিমান চলাচল ব্যাহত হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশ অনুযায়ী, বুধবার (১৪ জানুয়ারি) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১০টা ১৫ মিনিটের দিকে আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া সব ধরনের বিমানের জন্য ইরান তার আকাশসীমা বন্ধ করে দেয়। তবে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও সরকারি অনুমতি বাধ্যতামূলক ছিল।

০১:২২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

তারেক রহমানের ফ্লাইটে দেশে ফেরার হিড়িক নেতাকর্মীদের

তারেক রহমানের ফ্লাইটে দেশে ফেরার হিড়িক নেতাকর্মীদের

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে আগেই এ তথ্য জানানো হলেও মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজ মুখেই এ ঘোষণা দিয়েছেন তিনি। যে ফ্লাইটে তিনি দেশে ফিরবেন তা নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফ্লাইটের টিকিট কাটার জন্য নেতাকর্মীদের মাঝে হিড়িক পড়েছে। সূত্র বলছে, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। বিজি২০২ ফ্লাইটে তার সঙ্গে বিএনপির অন্তত ৫০ জন নেতা-কর্মী থাকবেন। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকালে ঢাকার মাটিতে পা রাখতে পারেন ১৭ বছর নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার খবরে বিএনপির অনেক নেতাকর্মী একই ফ্লাইটের টিকিট পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে।

০৯:৩০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement