Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর জাপান সফর ২৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৭, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:০৭, ৬ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর জাপান সফর ২৬ অক্টোবর

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন। তার এ সফর চার দিন হতে পারে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬-২৯ অক্টোবর টোকিও সফর করবেন প্রধানমন্ত্রী।

টোকিও সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন <<>> ধানমন্ডি লেক হবে আধুনিক বিনোদনকেন্দ্র: নৌপরিবহন মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রফতনি, বিনিয়োগ, বাণিজ্য এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে প্রাধান্য পেতে পারে।

প্রধানমন্ত্রীর জাপান সফরে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। এগুলোর মধ্যে জনশক্তি রফতানি সংক্রান্ত একটি সমঝোতা প্রায় প্রস্তুত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়