Apan Desh | আপন দেশ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৮

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩১, ২ অক্টোবর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৮

ছবি : আপন দেশ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (০২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানে মোট ৭৯টি মামলা করার পাশাপাশি বিভিন্ন মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করা হয়।

আরও পড়ুন: সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে সর্বোচ্চ মিরপুর বিভাগে ১১৮ জন, তেজগাঁওয়ে ৬২ জন, ওয়ারীতে ৪৬ জন, রমনায় ৪২ জন, লালবাগে ৪১ জন, মতিঝিলে ৩৯ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গুলশানে ৩৬ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ১ জন রয়েছেন।

অভিযানে ২টি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি এসএসডি কার্ড এবং ১টি ল্যাপটপ জব্দ করেছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারদের বিরুদ্ধে স্ব স্ব থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়