পুরো ঢাকা মনিটরিংয়ে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন
১১ হাজার সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ঢাকা মনিটরিং করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। এছাড়াও নাগরিক সেবা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশের পেশাগত দক্ষতা উন্নয়নে ৯টি অ্যাপ ও সফটওয়্যার উদ্বোধন করেছে ডিএমপি। বুধবার (২৯ এপ্রিল) ডিএমপি সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে এসব অ্যাপ ও সফটওয়্যারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করা সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে—এআই বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিএমপি ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, ডিএমপি এমপ্লয়ি পারফরমেন্স ইভ্যালুয়েশন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ।
০৯:০০ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার