Apan Desh | আপন দেশ

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৩, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৫০, ২ অক্টোবর ২০২৬

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ছবি : আপন দেশ

‘অননুমোদিত’ ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে শেখ নুর ইসলামের ৪টি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। নুর ইসলাম কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ এক যৌথ অভিযানে সেসব সিলগালা করা হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় ‘অধিকতর যাচাইয়ের জন্য’ ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়।

ওই হামলায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর ফেইসবুক লাইভে এসে বিভিন্ন অভিযোগ করেন সালমান মুক্তাদির। 

পরে নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার করা মামলায় জমি দখল ও পূর্বশত্রুতার জেরে হামলা চালানোর কথা বলা হয়। মামলায় আসামি করা হয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনকে।

অজ্ঞাতনামা আসামির সংখ্যা ১৫০-২০০।

মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ ৭ জনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

এদিকে, সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। বুধবারের (২৯ সেপ্টেম্বর) মধ্যে তার ব্যাংক হিসাব ও লেনদেনের সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিএফআইউতে জমা দিতে বলা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: