Apan Desh | আপন দেশ

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৪১, ২ অক্টোবর ২০২৬

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

ছবি : আপন দেশ

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের আউলটিয়া ঋষিপাড়া কালীমন্দির এলাকায় বাল্যবিবাহ হচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়ার হস্তক্ষেপে তা বন্ধ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে বিয়ের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত ১২টার দিকে বিয়ের লগ্ন নির্ধারিত ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় এক সচেতন নাগরিক টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াকে অবহিত করেন।

খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেন ইউএনও। তিনি উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শাম্মীকে দায়িত্ব দিয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পাঠান। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।

আরও পড়ুন: টাঙ্গাইল বাস টার্মিনাল ৪৫ বছরেও বদলায়নি, বাড়ছে জনদুর্ভোগ

এ সময় কিশোরীর বাবা লিখিত মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন, মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেবেন না।

বাল্যবিবাহ বন্ধের সময় টাঙ্গাইল সদর থানার এসআই মাহবুব এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার সুজন উপস্থিত ছিলেন।

স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়