Apan Desh | আপন দেশ

এনবিআর

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

পুরনো জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে  বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  একটি হবে রাজস্ব নীতি বিভাগ এবং অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলনে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, রাজস্ব নীতি বিভাগ হবে সরকারের ‘থিংক ট্যাংক’। বিশেষজ্ঞ এ সংস্থা একটি ভারসাম্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ও উন্নয়নবান্ধব কর কাঠামো প্রণয়ন করবে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হবে ‘অ্যাকশন টিম’, যারা রাজস্ব আদায় করবে এবং দেশপ্রেমিক নাগরিকের মতো দায়িত্ব পালন করবে।

০৩:৪৪ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

এনবিআরকে দেয়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না : দেবপ্রিয় ভট্টাচার্য 

এনবিআরকে দেয়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না : দেবপ্রিয় ভট্টাচার্য 

বাজেটের হিসাব মেলানোর জন্য এনবিআরকে বড় লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসন না থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার (১৫ জুন) সকালে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘যার বেশি সম্পদ আছে, তাকে বেশি কর দিতে হবে। অথচ সরকার ভ্যাটনির্ভর কর কাঠামোর দিকে আগাচ্ছে। যে চাপ স্বল্প আয়ের মানুষের ওপরেই পড়বে।’

০১:৪০ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার

ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে 

ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট আহরণের জন্য ব্যবহৃত ই-ভ্যাট সিস্টেমের বিভিন্ন ফাংশনের আপগ্রেডেশন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ কারণে ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশনাল সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে। বুধবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ই-ভ্যাট ইউনিট। এতে বলা হয়, ই-ভ্যাট সিস্টেমের নতুনভাবে ডেভেলপ করা মুসক ৬ দশমিক ১০ ফর্মে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে- সেমি-অ্যানুয়াল রিটার্ন ফর্ম নির্বাচন সুবিধা, সাব-ফর্মে এক্সেল ফাইল থেকে ডাটা আপলোডের সুযোগ এবং ক্রয়সংক্রান্ত সাব-ফর্মে নির্বাচিত কর মেয়াদ থেকে সর্বোচ্চ পাঁচ মাস আগের তথ্য ইনপুট দেয়ার সুবিধা।

১১:৫৭ এএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

রাজস্ব ফাঁকি ধরতে কঠোর হচ্ছে এনবিআর

রাজস্ব ফাঁকি ধরতে কঠোর হচ্ছে এনবিআর

দেশের রাজস্ব বোর্ড (এনবিআর) এখন আরও কঠোর হচ্ছে। রাজস্ব ফাঁকি বন্ধ করতে ও যে টাকা ফাঁকি দেয়া হয়েছে, তা উদ্ধার করতে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। এনবিআর মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলোকে তাদের গোয়েন্দা কার্যক্রম শক্তিশালী করার নির্দেশ দিয়েছে। এ নির্দেশের মূল লক্ষ্য হলো— দেশের রাজস্ব পুনরুদ্ধার করা ও কর ফাঁকি প্রতিরোধ করা। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন)`র দফতর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কর অঞ্চলকে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল (আইআইসি)’র টিম গঠন করতে হবে। সে সঙ্গে টিমের কার্যপদ্ধতি, সুপারিশ প্রণয়নের ভিত্তি ও ফাঁকি দেয়া কর পুনরুদ্ধারের জন্য কমিটির অনুমোদন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে।

০২:৩৫ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রোববার

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুদকের তথ্য অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধ সম্পদ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এনবিআরের যেসব কর্মকর্তার সম্পদ বিবরণীর তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- এনবিআর সদস্য মো. লুৎফুল আজিম, সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (সিআইসি) মো. আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার মো. তারিক হাসান, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন, রেলওয়ে কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান, বৃহৎ করদাতা ইউনিটের ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ মিয়া।

০৫:৪২ পিএম, ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার

এনবিআরের ৮ কর্মকর্তা বরখাস্ত

এনবিআরের ৮ কর্মকর্তা বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের পাঁচজন যুগ্ম কর কমিশনার ও তিনজন উপ-কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা ও কক্সবাজারের কর অঞ্চলের যুগ্ম কর কমিশার আশরাফুল আলম প্রধান এবং উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, রংপুরের নুশরাত জাহান শমী ও কমিল্লার উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।

০৩:২৫ পিএম, ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement