Apan Desh | আপন দেশ

ফেনীতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৩১, ১ অক্টোবর ২০২৬

ফেনীতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ফুলগাজী ডাক বাংলোয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন। 

তিন উপজেলার স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপিত এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থার  বাস্তবায়ন করেছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদ কাজে লাগিয়ে এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এটি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ পূরণে ভূমিকা রাখবে।

আপন দেশ/কেএম 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়