Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ কেন্দ্র

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি শনাক্ত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি শনাক্ত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে জ্বালানি লোড করার পর পরীক্ষা চলাকালে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এতে দেশের প্রথম পারমাণবিক কেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। রোববার (১৪ জুন) বিদ্যুৎকেন্দ্রের মিডিয়া কর্মকর্তা সৈকত আহমেদ  এ তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের দাবি, ত্রুটি সংশোধন করার সঙ্গে সঙ্গে পরীক্ষামূলক কার্যক্রম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (১২ জুন) জ্বালানি লোড করার পর `কোল্ড রান` পরীক্ষা চলাকালে এ সমস্যা ধরা পড়ে।

০৯:২৯ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

পারমাণবিক বিশেষজ্ঞ তৈরিতে রাশিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক বিশেষজ্ঞ তৈরিতে রাশিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক বিদ্যুৎ খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। এ লক্ষ্যে মস্কোতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে পারমাণবিক জ্বালানি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী রিয়্যাক্টর প্রকৌশল, পরিচালনা এবং নিয়ন্ত্রক ব্যবস্থাপনায় দক্ষ নতুন প্রজন্মের পারমাণবিক বিশেষজ্ঞ তৈরিতে সহযোগিতা বাড়ানোর আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশি পেশাজীবীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে রূপপুর প্রকল্পের সফল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে বিশ্বের অন্যান্য পারমাণবিক প্রকল্পেও কাজ করার সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।

০৯:৫৩ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

বিদ্যুতের দাম কমানোর আবেদন পিডিবির

বিদ্যুতের দাম কমানোর আবেদন পিডিবির

বিদ্যুতের দাম বৃদ্ধির একদিন পরই প্রথম দুই ধাপে পুরোনো দর বহাল রাখার জন্য আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। নিম্ন আয়ের মানুষের ওপর চাপ কমাতে এ আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, বুধবার (০৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন দর ঘোষণা করা হয়। যা সোমবার (০১ জুন) থেকে কার্যকর হওয়ার কথা ছিল। নতুন দরে লাইফলাইন (০-৫০ ইউনিট) গ্রাহকদের প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) ব্যবহারকারীদের জন্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়।

০৪:০১ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে একাধিক প্রতিষ্ঠান। দাম বাড়ানের কারণ হিসেবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদনের ক্রমবর্ধমান ব্যয়কে বিবেচনায় ধরা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিটে ২৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রতি ইউনিটে ৫০ পয়সা বাড়াতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ১ টাকা ৬১ পয়সা বাড়াতে চায় ডিপিডিসি। পাশাপাশি, ডেসকো বাড়াতে চায় ৮৬ পয়সা। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গনশুনানিতে এ তথ্য জানানো হয়। 

০৫:৩৯ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

ফের চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

ফের চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি ফের চালু করা হয়েছে। বর্তমানে এ ইউনিট থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন হবে।  দীর্ঘ ছয় মাস ২০ দিন বন্ধ থাকার পর বুধবার (২০ মে) বিকেলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটি চালু করা হয়। বর্তমানে এ ইউনিট থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।  তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ বলছেন, বৃহস্পতিবার থেকে ২৫০-২৬০ মেগাওয়াট বিদুৎ উৎপন্ন করা সম্ভব হবে।

১০:১৭ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

গণশুনানিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ বৃদ্ধির হার শতাংশের হিসাবে বর্তমান মূল্যের চেয়ে প্রায় ১৭ থেকে ২১ শতাংশ। বুধবার (২০ মে) সকালে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে দাম বাড়ানোর প্রস্তাব দেয় পিডিবি। পিডিবির এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ উপস্থিত অংশীজনরা। তারা বলেন, লুটপাটের দায় চাপানো হচ্ছে গ্রাহকের কাঁধে। তাই উল্টো দাম কমাতে শুনানি করার দাবি তুলেন অংশীজনরা।

০২:৫৮ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১১ মে) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে সোমবার শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

১০:০৪ এএম, ১১ মে ২০২৬ সোমবার

রামপাল কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

রামপাল কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে বাগেরহাটের রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-মৈত্রী সুপার র্থামাল পাওয়ার প্ল্যান্ট। এপ্রিল মাসে ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশের বেশি।রোববার (০৩ মে) দুপুরে বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী বলেন, সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি পরিচালনা করা আমাদের শক্তিশালী ডিজাইন এবং টিমের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। এ সাফল্য আমাদের কঠোর পরিচালন পদ্ধতি এবং দুই দেশের মধ্যকার সফল সহযোগিতার একটি অনন্য নিদর্শন।

০৭:১১ পিএম, ৩ মে ২০২৬ রোববার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনকারী দেশের ক্লাবে নাম লেখালো বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরুর পথ তৈরি হল।

০৫:৪০ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

আদানির বন্ধ ইউনিট চালু, বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বাংলাদেশে

আদানির বন্ধ ইউনিট চালু, বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বাংলাদেশে

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা একটি ইউনিট পুনরায় চালু হয়েছে। এর ফলে এখন কেন্দ্রটির দুই ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সোমবার (২৭ এপ্রিল) রাত পৌনে আটটা থেকে বন্ধ ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করতে শুরু করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, সাম্প্রতিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়। জানা গেছে,  বুধবার (২২ এপ্রিল) হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, ওই দিন দুই ইউনিট মিলিয়ে সর্বোচ্চ ১ হাজার ৪৯৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছিল। কিন্তু দুপুর ২টার দিকে উৎপাদন এক ধাক্কায় কমে প্রায় সাড়ে ৭০০ মেগাওয়াটে নেমে আসে, যা গ্রিডে চাপ তৈরি করে।

১১:১৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

আদানির দ্বিতীয় ইউনিট, এসএস পাওয়ার এবং আরএনপিএলের একটি ইউনিট মঙ্গলবারের (২৮ এপ্রিল) মধ্যে  উৎপাদনে এলে দেশে বিদ্যুৎ উৎপাদন প্রায় ১৯০০ মেগাওয়াট বাড়বে। এতে লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মূলত জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। তাই বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। গরমে সারা দেশে বিদ্যুতের চাহিদা বাড়ছে। সে তুলনায় আপাতত বিদ্যুতের উৎপাদন বাড়ানো যাচ্ছে না। তাই বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সারা দেশে ৩ হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং ছিল। 

০৮:১৩ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

সাত দিনের মধ্যে লোডশেডিং সহনীয় পর্যায়ে আসবে: প্রতিমন্ত্রী

সাত দিনের মধ্যে লোডশেডিং সহনীয় পর্যায়ে আসবে: প্রতিমন্ত্রী

আমদানিকৃত পাওয়ার প্লান্ট এবং একটি কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট রক্ষণাবেক্ষণ কাজের জন্য বর্তমানে বন্ধ থাকায় সরবরাহ কিছুটা ব্যাহত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে এগুলো পূর্ণ উৎপাদনে ফিরলে আগামী সাত দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় জনগণের সাময়িক কষ্টের জন্য সরকারের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি খাতে সেচ ব্যবস্থা নির্বিঘ্ন রাখা হবে। এজন্য শহর ও গ্রামের বৈষম্য দূর করতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রামের কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন পর্যাপ্ত বিদ্যুৎ পায়, সেটি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

০৫:৩৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

ভারতে তাপ বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১

ভারতে তাপ বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিংঘিতারাই অঞ্চলে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে এ দুর্ঘটনা ঘটে। এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রটি বেদান্ত শিল্পগোষ্ঠীর মালিকানাধীন এবং ২০২৫ সালে উৎপাদন শুরু করে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পরপরই উদ্ধারকাজ শুরু হয়। পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলেই চারজন নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। আহত ২২ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

০৮:৫৫ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement