ছবি : আপন দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেছেন, এ বিষয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে। উভয় দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
প্রায় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে দু-দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
দীনেশ ত্রিবেদী বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ে উঠেছে। বৈঠকে কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। বৈঠক নিয়ে তিনি ভালো অনুভূতি প্রকাশ করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে। ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনো উন্মুক্ত। যখনই দুই প্রধানমন্ত্রী মনে করবেন, তখনই সফরটি হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































