Apan Desh | আপন দেশ

শাহ জালালের (রহ.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১০, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:২৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শাহ জালালের (রহ.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ছবি : আপন দেশ

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান।

এ সময় মাজারে অবস্থান করে হজরত শাহজালাল (রহ.)-এর রওজা জিয়ারত করেন এবং ফাতিহা পাঠ করেন।

আরও পড়ুন: ‘স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত’

পরে সেখান থেকে তিনি হজরত শাহপরান (রহ)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেন।

এর আগে দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপাড়ে সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হয়।

এরপর তিনি শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে মাজার এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়