Apan Desh | আপন দেশ

এসএসসি-এইসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৭, ১৪ মে ২০২৬

আপডেট: ১৬:২৩, ১৪ মে ২০২৬

এসএসসি-এইসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

ছবি: আপন দেশ

২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে জুন মাসে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণায়ের সম্মেললন কক্ষে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসএসসি শুরু করব ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং তাদের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। 

আরও পড়ুন<<>>শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ এবং এইচএসসি ও সমমানের প্রায় ২০ লাখ, মোট ৪০ লাখ শিক্ষার্থী রয়েছে। তাদের লেখাপড়া ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা দিতে এবং পাস করতে স্বাভাবিকভাবে যদি হয় তাহলে একটি শিক্ষার্থীর জীবনে ১৬ বছর সময় লাগে আর এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি আরও দুই বছর যোগ করলে ১৮ বছর সময় লাগে। কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি, এসএসসি পাস করতে ২০ বছর বয়স হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি, জাতি ৪০ লাখ বছর পিছিয়ে যায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কাভার করা এবং সঠিকভাবে তাদের শেখার পর পরীক্ষা নেয়া। এ বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি। 

মন্ত্রী বলেন, এসএসসি ও এইএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা। এতে প্রায় ২ বছর নষ্ট হয়ে যায়। এ গ্যাপটাকে ক্রমান্নয়ে আমরা বন্ধ করতে চাচ্ছি।

পরীক্ষার রুটিন প্রস্তুত উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী এসএসসি পরীক্ষা নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসএসসি শুরু করব ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং তাদের পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। আমরা রুটিনও রেডি করেছি, এটাকে আর বাড়ানো হবে না।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়