Apan Desh | আপন দেশ

এসএসসি

এসএসসি পরীক্ষা জানুয়ারির বদলে মার্চে: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা জানুয়ারির বদলে মার্চে: শিক্ষামন্ত্রী

প্রতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে নেয়ার ঘোষণা দিলেও রমজানের কারণে আগামী বছর তা মার্চে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, শুরুতে জানুয়ারিতে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে তা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান থাকায় ওই সময়ে পরীক্ষা নেয়া সম্ভব নয়।

০৬:১৬ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

এসএসসির ফলপ্রকাশ ১০ আগস্ট, যেভাবে জানা যাবে

এসএসসির ফলপ্রকাশ ১০ আগস্ট, যেভাবে জানা যাবে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (০৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন। পাশাপাশি দুটি কমন ওয়েবসাইট eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd-এর ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

০৯:৪৭ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

এসএসসি-এইসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

এসএসসি-এইসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে জুন মাসে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণায়ের সম্মেললন কক্ষে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসএসসি শুরু করব ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং তাদের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ এবং এইচএসসি ও সমমানের প্রায় ২০ লাখ, মোট ৪০ লাখ শিক্ষার্থী রয়েছে। তাদের লেখাপড়া ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা দিতে এবং পাস করতে স্বাভাবিকভাবে যদি হয় তাহলে একটি শিক্ষার্থীর জীবনে ১৬ বছর সময় লাগে আর এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি আরও দুই বছর যোগ করলে ১৮ বছর সময় লাগে। কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি, এসএসসি পাস করতে ২০ বছর বয়স হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি, জাতি ৪০ লাখ বছর পিছিয়ে যায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কাভার করা এবং সঠিকভাবে তাদের শেখার পর পরীক্ষা নেয়া। এ বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি।

০৩:৩৭ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

এসএসসি-সমমান পরীক্ষায় অনুপস্থিত ১৬ হাজার, বহিষ্কার ৭

এসএসসি-সমমান পরীক্ষায় অনুপস্থিত ১৬ হাজার, বহিষ্কার ৭

সারাদেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১৩ মে) ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৫ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হিসাববিজ্ঞান (কোড-১৪৬) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৯ হাজার ২৫৫ জন। এর মধ্যে অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৯৬৫ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ২৯০ জন, যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ২৮ শতাংশ।

০৬:৩৪ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement