ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ মিনারে যাবেন ১১ দলীয় নেতারা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুকে পেজেও এ তথ্য বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে ফেব্রুয়ারি সকালে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় শহিদ মিনারে যাবেন। এই অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন : ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু
সভা ও শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন। সেখানে তিনি শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































