ছবি: আপন দেশ
গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এ প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়েছে।
ভোলার লালমোহন উপজেলার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, প্রাথমিকভাবে বিএনপি গণভোটের বিষয়ে একমত ছিল না। তবে দলটির কাছে প্রতীয়মান হয়, গণভোটে রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না, এমনকি নির্বাচনই নাও হতে পারে। এ বাস্তবতায় অনেকটা বাধ্য হয়েই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে।
সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই হওয়া উচিত।
তিনি বলেন, আমাদের দেশ এখনো এ ধরনের গণভোট ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। যে পদ্ধতিতে গণভোটের প্রচার চালানো হয়েছে, তাতেও নানা বিভ্রান্তি রয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































