Apan Desh | আপন দেশ

বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৫৭, ১২ অক্টোবর ২০২৬

বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার

আবদুল হাই সিকদার

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী তিন বছরের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য বাসসের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

নতুন পরিচালনা বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল হাই শিকদার। বোর্ডের পরিচালক হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), অর্থ বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি। 

আরও পড়ুন<<>>ডিআরইউ সদস্যদের সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে নগদ

এ ছাড়া তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, একাত্তর টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএস ক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের চিফ রিপোর্টার (বাংলা) দিদারুল আলমকে পরিচালক করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়