Apan Desh | আপন দেশ

প্রবীণ সাংবাদিক আমিরুল মুমিনিন আর নেই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রবীণ সাংবাদিক আমিরুল মুমিনিন আর নেই

আমিরুল মুমিনিন। ছবি: আপন দেশ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য আমিরুল মুমিনিন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি মারা যান।

তিনি স্ত্রী, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমিরুল মুমিনিন দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের সংগঠন বিএফইউজের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য হিসেবেও সাংবাদিক মহলে তার পরিচিতি ছিল।

আরও পড়ুন <<>> পুনরায় পিআইবির মহাপরিচালক হলেন ফারুক ওয়াসিফ

তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। এ গুণী সাংবাদিকের মৃত্যুতে সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়