Apan Desh | আপন দেশ

তাহসিফের সঙ্গী দিশার ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৩, ১ নভেম্বর ২০২৬

তাহসিফের সঙ্গী দিশার ৪ দিনের রিমান্ড

ফাইল ছবি

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। বারে তার সঙ্গে থাকা তরুণী জেরিকা তাসনিম দিশাকে ৪ দিনের রিমান্ড নেয়া হয়েছে।

রোববার (০১ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রিপন হোসেন এ আদেশ দেন। 

ঘটনার আগে তাহসিফের সঙ্গে দিশার চলাফেরার তথ্য পেয়েছে পুলিশ। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করা হয়েছে। দুজনের মধ্যে একাধিকবার ফোনে কথা হওয়ার তথ্যও পুলিশের কাছে এসেছে।

এসব তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন চলছে। আগে গ্রেফতার হওয়া আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখতে চান তদন্ত কর্মকর্তা।

রোববার ঢাকা মহানগর আদালতে দাখিল করা রিমান্ড আবেদনে এসব তথ্য উল্লেখ করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন। আবেদনে দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়টি কারণ তুলে ধরা হয়। সেখানে তার সাত দিনের রিমান্ড দাবি করা হয়।

আরও পড়ুন <<>> হাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন

পুলিশের আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং উত্তরা এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে। গত ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরা এলাকার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। ওইদিন সন্ধ্যায় তারা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে যান। এছাড়া একটি মোটরসাইকেল গ্যারেজেও তাহসিফের সঙ্গে দিশাকে দেখা গেছে।

আবেদনে আরও বলা হয়, তাহসিফের সঙ্গে বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে ঘোরাঘুরি করেছিলেন দিশা। তাহসিফের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করে তার সঙ্গে দিশার একাধিকবার কথা বলার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, এ মামলায় সন্দেহভাজন আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন। দিশা ও দীপের বক্তব্যের মধ্যে মিল-অমিল যাচাই করা প্রয়োজন। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দিশার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলেও আবেদনে দাবি করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়