Apan Desh | আপন দেশ

ছয় বছরে তিন গুণ বেড়েছে সারা আলি খানের সম্পত্তি

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪২, ১ নভেম্বর ২০২৬

ছয় বছরে তিন গুণ বেড়েছে সারা আলি খানের সম্পত্তি

ছবি: সংগৃহীত

সারা আলি খান। বলিউডের বর্তমান সময়ের পরিচিত মুখ। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে তার বড়পর্দায় অভিষেক হয়। তারপর থেকেই অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও আয় করেন এ অভিনেত্রী।

সারা আলি খানের সম্পত্তির পরিমাণ কিংবা সিনেমা প্রতি তার পারিশ্রমিক কত? এসব বিষয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই।

ভারতীয় বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে সারার সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৯ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি রুপি। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় আনুমানিক ২০ কোটিতে। ২০২৫ সালে এ অঙ্ক ছিল প্রায় ২৪ কোটি রুপি।

সাম্প্রতিক হিসাব অনুযায়ী, বর্তমানে সারার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি রুপি। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে তার সম্পত্তি বেড়েছে তিনগুণেরও বেশি।

আরও পড়ুন <<>> ক্যানসার ধরা পড়ার ১৫ মিনিটেই বিয়ের সিদ্ধান্ত হিনার

অভিনয় সারার আয়ের অন্যতম প্রধান উৎস। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারেও দেখা যায় তাকে। একটি প্রতিষ্ঠানের প্রচারে অংশ নেয়ার জন্য তার পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি বলে জানা গেছে। ফলে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় করেন সারা।

অভিনেত্রীর গাড়ির সংগ্রহেও রয়েছে একাধিক দামি গাড়ি। তার সংগ্রহে আছে মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস জি ৩৫০ডি এবং জিপ কম্পাসের মতো বিলাসবহুল এসইউভি।

এদিকে কাজের ক্ষেত্রেও বেশ ব্যস্ত সময় পার করছেন সারা। গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত স্পাই-কমেডি ঘরানার সিনেমা ‘উড়তা তীর’। করণ জোহর প্রযোজিত সিনেমাটিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন এ অভিনেত্রী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়