Apan Desh | আপন দেশ

পুনরায় পিআইবির মহাপরিচালক হলেন ফারুক ওয়াসিফ

নিজস্ব প্রতি‌বেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:১১, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পুনরায় পিআইবির মহাপরিচালক হলেন ফারুক ওয়াসিফ

ছবি: আপন দেশ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে বিশিষ্ট কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফকে পুনরায় নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮ অনুযায়ী ফারুক ওয়াসিফকে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ দেয়া হলো। যোগদানের তারিখ থেকে তাঁর নিয়োগের মেয়াদ হবে এক বছর।

তবে এ নিয়োগের ক্ষেত্রে একটি শর্ত নির্ধারণ করা হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, মহাপরিচালক পদে যোগদানের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

ফারুক ওয়াসিফ কবি ও সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি ও গণমাধ্যম–সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

পিআইবি দেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ, গবেষণা, প্রকাশনা এবং সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে থাকে। 

প্রতিষ্ঠানটির মহাপরিচালক হিসেবে ফারুক ওয়াসিফের পুনর্নিয়োগের মধ্য দিয়ে আগামী এক বছর তিনি এসব কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

আপন‌দেশ/কেএম

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়