Apan Desh | আপন দেশ

শ্রমিক বিক্ষোভে ভাঙচুর-অগ্নিসংযোগ, গ্রেফতার ৪৯

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৭, ১ নভেম্বর ২০২৬

শ্রমিক বিক্ষোভে ভাঙচুর-অগ্নিসংযোগ, গ্রেফতার ৪৯

ফাইল ছবি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ করছে পোশাকশ্রমিকরা। এ বিক্ষোভে সাভার-আশুলিয়া ও গাজীপুরে প্রায় তিনশো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০১ নভেম্বর) সকাল থেকে এ শিল্পাঞ্চলের শ্রমিকরা রাস্তায় নামে।

এসময় ঢাকার মিরপুর ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এছাড়া ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর, লাঠিপেটা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতির মধ্যে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের তিন শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৭৭টি এবং গাজীপুরে শতাধিক কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। এ তথ্য জানায় শিল্প পুলিশ।

আরও পড়ুন <<>> শ্রম অসন্তোষে জরুরি সভায় প্রধানমন্ত্রী

অসন্তোষের মধ্যে মিরপুরে ২৯ জন এবং গাজীপুরে ২০ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। দুপুরে ১১ জনকে গ্রেফতার করার কথা জানান ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান।

পরে ডিএমপির মিরপুর বিভাগ আরও ১৭ জনকে আটক করেছে বলে জানিয়েছেন এ বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার। বিকালে ডিএমপির মিরপুর বিভাগ থেকে সব শেষ তথ্যে বলা হয়, সারা দিনে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়