ছবি: আপন দেশ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে সড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকরা। বিক্ষোভে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়ি দেয়া হয়েছে। এ আগুন নেভাতে গিয়ে হামলার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি।
এসময় ইটপাটকেলের আঘাতে গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন গাড়ির চালক।
রোববার (০১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। গাড়ি দুটি পৌঁছানোর পর সেখানে অবস্থান নেয়া আন্দোলনকারীরা অতর্কিত হামলা চালান। বহরের সামনে থাকা প্রথম গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।
আরও পড়ুন <<>> মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
তিনি বলেন, হামলায় ফায়ার সার্ভিসের গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। এসময় গাড়ির চালকের হাতে ভাঙা কাচ ঢুকে কেটে যায়। ফলে রক্তপাত শুরু হয়।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটে। এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































